২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে মার্কেট নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

নড়াইলের নড়াগাতী থানার মহাজন ফেরিঘাট এলাকার খোকন কুমার দাসের প্রায় ১৪ শতক জমি দখল করে প্রতিপক্ষের লোকজন মার্কেট নির্মাণে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (০২ ডিসেম্বর) মহাজন ফেরিঘাটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাউলী ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ড মেম্বার বিজন কুমার সরকার, হাবিবুর রহমান, ভুক্তভোগী খোকন কুমার দাস, কবিতা দাসসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, নড়াইলের মহাজন ফেরিঘাট এলাকায় প্রায় ১৪ শতক জমির দলিল খোকন কুমার দাসের নামে থাকলেও প্রতিপক্ষের ভরত খানসহ তার লোকজন দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জমি খোকন কুমার দাস দীর্ঘদিন ধরে বৈধ ভাবে ভোগদখল করে আসছেন। খোকন দাস সম্প্রতি মার্কেট নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। ইট, বালুসহ নির্মাণ সামগ্রী এনে রাখার পরও কাজ শুরু করতে পারছেন না। এছাড়া ভুক্তভোগী খোকন কুমার দাসকে সম্প্রতি মাউলী ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে কিল-ঘুষিসহ হাতুড়িপেটা করেছে ভরত খানসহ তার লোকজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এ বিষয়ে জমি দখলের অভিযোগ অস্বীকার করে ভরত খান বলেন, আমরা কারোর জমি দখল করিনি। মাকের্ট নির্মাণ কাজেও বাধা দেয়া হয়নি। খোকন দাসকে মারধরের বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

নড়াইলে মার্কেট নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর মানববন্ধন

লিংক কপি হয়েছে!