২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় ৭৭০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩

নীলফামারীর ডিমলায় সাত হাজার সাতশত কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে  এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার’র সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মদন কুমার রায়,উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার প্রমুখ।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উচ্চ ফলনশীল (উফশী) বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।চার হাজার একশত কৃষককে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাতের ২ কেজি ধান বীজ ও উপশী জাতের তিন হাজার ছয়শত কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। যারা উপশী জাতের ধান বীজ পেয়েছেন তাদের বিনামূল্যে সার দেয়া হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩

ডিমলায় ৭৭০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা

লিংক কপি হয়েছে!