২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযান

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানেকালে পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় মেসার্স ফরিদপুর বাণিজ্যালয়কে ৫হাজার টাকা এবং মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি খাবার হোটেলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ১১০-১২০ টাকা, পুরাতন হালি পেঁয়াজ প্রতি কেজি ১৫০-১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০-১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

অভিযানকালে সহযোগিতা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সোহেল শেখ, স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ সহ কর্মকর্তাবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযান

লিংক কপি হয়েছে!