২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়েও সারা দেশের ন্যায় সকাল থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডা: মোস্তফা জামান চৌধুরী।

এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উপ—পরিচালক ডা: রাজিউর রহমান, পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজা বেগম রীনা , জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকতা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

লিংক কপি হয়েছে!