২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে পরিবারের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের মোঃ নজরুল ইসলাম ফোরকান তালুকদার, আতিকুর রহমান পল্লব ও মিজানুর রহমানের অত্যাচার ও মিথ্যা মামলা এবং প্রাণ নাশের হুমকির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা ভবনের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জুয়েল ও তার পরিবার।

মানববন্ধনে জুয়েল বলেন, নজরুল ইসলাম ফোরকান তালুকদার, আতিকুর রহমান পল্লব ও মিজানুর রহমানের অত্যাচার দিন দিন বেড়েই চলছে, ইতিপূর্বে আমাকে ১৮/২০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি এর ন্যায় বিচার চাই।

মানববন্ধনে বাবুল তালুকদার বলেন, নজরুল ইসলাম ফোরকান তালুকদার, আতিকুর রহমান পল্লব ও মিজানুর রহমান এরা হচ্ছেন ভূমি দস্যু, লাঠিয়াল বাহিনী, এদের নেশা ও পেশা চাঁদাবাজি করা এবং মানুষের জমি জোরপূর্বক দখল করা, এদের থেকে আমরা বাঁচতে চাই।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

কাঠালিয়ায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে পরিবারের মানববন্ধন

লিংক কপি হয়েছে!