২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ায় ৬ দিন ব্যাপী চিশতিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

ঝালকাঠির কাঠালিয়ায় খাজা মাঈনউদ্দিন চিশতি আজমীরী (রঃ) ওফাত দিবস উপলক্ষে চিশতীয়া দরবার শরীফের ৬ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছওয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) উপজেলা সদরের (বাইপাস) দক্ষিন আউরা চিশতিয়া দরবার শরীফে ৬ দিন ব্যাপি এ ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীর ও জাগ্রত কবি মোঃ শাহ জামান চিশতী। সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন হাফেজ ক্বারী মাওলানা হান্নান নূরী। এর আগে উদ্ধোধনী দিনে বক্তব্য রাখেন দরবারের খাদেম মোঃ মেহেদী হাসান উজ্জল, সাধারন সম্পাদক মো.আবদুস সালাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক উপজেলার আমুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ নকিরুল ইসলাম প্রমূখ। তিনদিন ব্যাপি মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

কাঠালিয়ায় ৬ দিন ব্যাপী চিশতিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল সম্পন্ন

লিংক কপি হয়েছে!