ঝালকাঠির কাঠালিয়ায় ২ দিন ব্যাপী মতুয়াচার্য অমরইন্দ্র ঠাকুরের ৩৫ তম স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার কাঠালিয়া শ্রী শ্রী হরি গুরুচাঁদ হরিগোসাই সেবাশ্রমে এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে মাতুয়া দল ও হাজার হাজার ভক্তবৃন্ধরা ঢোল, তবলাসহ নানা ধরনের বাধ্যযন্ত্র নিয়ে এ অনুষ্ঠান অংশ গ্রহন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতুয়া মহাবীর ডাঃ প্রনবকান্তি সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বর্তমান গদিসমাসিস মতুয়াচার্য্য গুরুদাস ঠাকুর।
অনুষ্ঠানের মধ্যে ছিলো, মতুয়া দলের আগমন, আলোচনা সভা, হরি সংগীত সহ নানা অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকালে প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
কাঠালিয়ায় মতুয়াচার্য অমরইন্দ্র ঠাকুরের ৩৫তম স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন
