মাদারীপুরের কালকিনিতে ভাড়ার কথা বলে বেল্লাল সরদার নামের এক মটরসাইকেল রাইডারকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার চেষ্ঠা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে বিরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে ভুক্তভোগীর পরিবার। আহত বেল্লাল সরদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সামচুল সরদারের ছেলে ও মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা মটরসাইকেল রাইডার সমিতির চালক সদস্য। ভূক্তভোগী জানান, গতকাল শনিবার রাতে মটরসাইকেল ভাড়া নেওয়ার কথা বলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া নামক স্থানে আসতে বলেন এক গ্রাহক। ঐ স্থানে আসলে সে আমাকে ধুয়াসারের দিকে চলেন বলে ভিতরের দিকে নিয়ে যেতে থাকেন। হঠাৎ করে রাস্তার মাঝে মটরসাইকেল থামিয়ে দাড়াতে বলেেএক পাশে চলেযান। এর মধ্যে রাস্তার পাশ থেকে কয়েকজন দেশীয় আস্ত্র নিয়ে আমাকে এটাক করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় আমাকে ফেলে ওরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপেলেক্সে পড়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করে। এ ঘটনায় মামলা করবে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। আহত বেল্লার সরদার বলেন, কিছু দিন আগে আমার কাছ থেকে মাদারীপুরের ইটেরপোল এলাকার রুহুল দর্জী ও ইউসুফ দর্জী তিন দিনের কথা বলে একটি মটর সাইকেল ভাড়া নেন। তিন দিনে কয়েক দিন পেড়িয়ে গেলেও মটরসাইকেল ফেরত না দিলে তাদের নামে আমি মামলা করি। এ ঘটনায় তারা আমাকে হত্যা করারর উদ্দেশ্যে সম্রাটসহ কয়েকজন গুন্ডা ভাড়া করে হত্যার চেষ্ঠা করে। আমি তাদের বিচার চাই। আমি এ ব্যাপারে মামলা করবো। ডাসার থানা অফিসার (ওসি) বলেন, আমার কাছে কেউ কোন অভিযোগ করের নি অভিযোগ পেলে ব্যাবস্থা নিব।
মাদারীপুরে ভাড়ার কথা বলে মটরসাইকেল রাইডারকে ডেকে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ
