২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জের পামুলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জের পামুলী ইউনিয়নের খোচাবাড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী বুধবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চুরি ছিনতাই, বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন গড়তে বিট পুলিশিং কমিটি কাজ করে যাচ্ছে।
বিট পুলিশিং কমিটি বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তিনি দেবীগঞ্জ কে সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ মুক্ত দেবীগঞ্জ গড়তে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ পুলিশের বোদা দেবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার রুনা লায়লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিভুষন রায়, পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দেবীগঞ্জ থানার এসআই কামাল হোসেন, বাংলাদেশ কৃষকলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জের পামুলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!