স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২ ঘটিকা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান কর্মকতা মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা, পরিসংখ্যান পরিদর্শক দীপক কুমার বিশ্বাস, জুনিয়র পরিসংখ্যান সহকারি আল আমিন খান ও জুবায়ের হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হাসান উজ্জ্বল, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ।
কটিয়াদীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
