২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিএনএফ’র আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ ২০২৪

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিএনএফ’র আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ মার্চ (রোববার) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) রাজশাহী জেলার সহযোগী সংস্থাসমূহের আয়োজনে এবং জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থপনায় পিনাকল স্টাডি হোম এর শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন সহ প্রতিবন্ধী সেচ্ছাসেবী সোসাইটি, নিবুস, লক্ষীপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থা, কাবিউস, পিডিও, আরএসডিপি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ পিনাকল স্টাডি হোম এর শিক্ষিকা সুপর্ণা ভদ্র, কামনা পাল, চন্দনা রানী, রিমা সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, টুম্পা পাল উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৭ মার্চ ২০২৪

বিএনএফ’র আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা

লিংক কপি হয়েছে!