২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

লংগদুর মাইনী নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

রাংগামাটির লংগদু উপজেলার মাইনী নদীতে ডুবে কামরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে লংগদু উপজেলার মাইনী মুখ ইউনিয়নের গাঁথা ছড়া (৮ নং) ওয়ার্ডের মিস্ত্রি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনি কিছুটা মানুষিক ভারসাম্যহীন যে কারনে তিনি লুঙ্গিতে মল ত্যাগ করেন এবং সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য তার স্ত্রী তাকে নদীর ঘাটে নিয়ে যায় এবং গোসল করা অবস্থায় তাকে নদীতে রেখে বাসায় চলে আসলে কিছুক্ষণ পর পাশের বাড়ির লোকজন তার ডুবো ডুবি দেখে চিল্লাপাল্লা করে আসতে আসতে পুকুরের পানিতে নিরুদ্দেশ হয়ে পড়েন তিনি।

পরে প্রায় ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর স্থানীয় এক ডুবুরি তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে লংগদু ফায়ার স্টেশন কর্মকর্তা সূর্য্য আলো চাকমা বলেন, ওয়ার্ড মেম্বারের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে আসি এবং রাংগামাটি ফায়ার স্টেশনের ডুবুরিকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি পথিমধ্যে আসার সময় স্থানীয় ডুবুরি নাজিম নিখোঁজের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। আমরা পুলিশকে বিষয়টি অবগত করেছি পুলিশ আসলে মৃতদেহ পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

লংগদুর মাইনী নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

লিংক কপি হয়েছে!