২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়ায় পুকুরের মাছ চুরি করায় মামলা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ তালগাছিয়া গ্রামের মোঃ খোরশেদ আলী হাওলাদারের পুত্র মোঃ মহিউদ্দিন হাওলাদার ফোরকানের পুকুরের ৫ লক্ষাধিক টাকার গলদা চিংড়ি, রুই, কাতল, তেলাপুইয়া, চায়না পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ গত ১৯ এপ্রিল বিষ দিয়ে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়, এ সময় মাছ মালিক চোরদেরকে দেখে ফেললে তাকে ধাওয়া করে পালিয়ে যায়। এ সময় তিনি, ২০/২২ জনের মধ্যে হাচান সরদার, রাজু মোল্লা, ইব্রাহীম দর্জি, বাশার হাওলাদার মুরাদ ফকির কে চিনতে পারে। বাকি অচেনা আরো ১৫\১৬ জন। পরে গত ২০ এপ্রিল কাঠালিয়া থানায় একটি মাছ চুরির মামলা দায়ের করেন তিনি। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই মোঃ কাইয়ুম জানান, মোঃ মহিউদ্দিন হাওলাদার ফোরকান তার পুকুরের মাছ চুরি হওয়ায় তিনি একটি অভিযোগ দিয়েছেন, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়ায় পুকুরের মাছ চুরি করায় মামলা

লিংক কপি হয়েছে!