২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কাঠালিয়ায় প্রচন্ড রৌদে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ গরমে বৃষ্টি প্রার্থনায় ঝালকাঠির কাঠালিয়ায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ শুত্রবার সকাল ৮টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। দুই রাকাত নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ¦ হযরত মাওলানা মোঃ নুরুল হক সাহেব।
কাঠালিয়ার সর্বস্তরের আলিম ওলামাদের উদ্যোগে এলাকার বিভিন্ন স্তরের হাজার হাজার শিশু,যুবক,মধ্য বয়সী,বৃদ্ধদের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকুতি পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

গত কদিনে ধরে ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র রোদ গড়মে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঝালকাঠির কাঠালিয়ায় প্রচন্ড রৌদে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

লিংক কপি হয়েছে!