বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন 

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৬ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম মাস ব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এনটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি জনকণ্ঠ ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এ রহমান মুকুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।