২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৮ মে ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবকের নিহতের খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, একই উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

বুধবার (৮ মে) সকালে উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ভারতীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়টি জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাথে একাধীকবার যোগাযোগ করা হলেও মোঠোফোনটি রিসিভট হয় নি। তবে বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, ঘটনাটি জানতে পেরে বিজিবি’র মাধ্যমে অবগত হয়েছি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের সাথে যুক্ত ছিল ওই দুই যুবক।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৮ মে ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

লিংক কপি হয়েছে!