বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নীলফামারীতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১১:২০ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ রোববার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলাম, স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. উমর ফারুক পারভেজ, জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলি আকতার প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, স্থানীয় সম্পদ আহরণ ও সরকারি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বাজেট প্রণয়ণে সক্ষমতা বৃদ্ধিকরণে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ এই কোর্সে অংশ নেন।