বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

কাঁঠালিয়ায় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৪, ০৭:২৮ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ শিক্ষক সমিতি কাঁঠালিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার (২২মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার কো-আহ্বায়ক সুশীল চন্দ্র মিন্ত্রীর সভাপতিত্বে উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি সুনীল
বরণ হালদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কমিটির উপদেষ্টা পরিষদেও সদস্য দাস গুপ্ত আশিষ, বরিশাল আঞ্চলিক কমিটির সহ সভাপতি সঞ্জয় কুমার খান, বরিশাল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মোসা সেলিনা পাপড়ি, সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক এম এম তারেকুজ্জামান।

সম্মেলনে আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিন্ত্রীকে সভাপতি এবং কৈখালী এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য করে কাঁঠালিয়া উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।