বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

খুলনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ১০:১০ এএম
কপি হয়েছে!

খুলনায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২০ বিকালে) খুলনার পাইকগাছার ডেউবুনিয়ায়, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামে এবং বটিয়াঘাটা উপজেলার খারাবাদ এলাকার কড়িয়া গ্রামে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মুছা গাজী। পাইকগাছায় বজ্রপাতে নিহত শ্রীকান্ত মন্ডল দেলুটি ইউনিয়নের পতিত মন্ডলের ছেলে। আর বটিয়াঘাটায় নিহত ১৭ বছর বয়সী আল মামুন স্থানীয় মনি চৌকিদারের ছেলে।

পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন কুমার মণ্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীকান্ত মাছের ঘেরের কর্মচারী ছিল। বিকালে বৃষ্টিপাতের সময় ঘেরের একটি ঝুপড়ি ঘরে অবস্থান করছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলের সে মারা যায়। তার লাশ বাড়িতে আনা হয়েছে।