বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

কক্সবাজারে পাহাড়ধসে অন্তঃসত্তা স্ত্রীসহ স্বামীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ১০:১৮ এএম
কপি হয়েছে!

কক্সবাজারের সদর উপজেলায় পাহাড়ধসে এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়ধসে নিহতরা হলেন, পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকার কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী  মাইমুনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেন, ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

টিপু সুলতান বলেন,টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিল।  রাত ৩টার দিকেও প্রচুর বৃষ্টিপাত হয়। এসময় বাদশা ঘোনা এলাকায় পাহাড়ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ওই দম্পতি মারা যান। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। পাহাড় ধসের সময় বসতঘরটিতে ওই স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। এর মধ্যে স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান  বলেন, কক্সবাজার শহরে  বাদশা ঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।