বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ভোলার চরাঞ্চলে সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০১:২০ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ চরাঞ্চলে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে উপ সহকারী কৃষি অফিসারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের  আয়োজন করে।
সংশ্লিষ্ট দপ্তরের হলরুমে বরিশাল অঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলি আজিম শরীফ, এ এফ এম শাহবুদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক।
বক্তারা বলেন, সরকার দেশের চরাঞ্চলের জমিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে চায়। বিশেষ করে চরাঞ্চলের ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। তাই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।  এক্ষেত্রে উপসহকারী কৃষি অফিসারদের করণীয় সম্পর্কে বিভিন্ন  তথ্য তুলে ধরা হয় প্রশিক্ষণে ।
প্রশিক্ষণে জেলার ৩০ জন উপসহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।