বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি রাতেই গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০১:২৬ পিএম
কপি হয়েছে!

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে গভীর রাতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদিকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (৯৯৮),  নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (৪২৫২)।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে গেছেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের  আধ কিলোমিটার দূরে চেলোপাড়া ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।