বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

পঞ্চগড়ে যুব সদস্যের নিয়ে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২৪, ০৫:৪৮ পিএম
কপি হয়েছে!

যুব সদস্যদের নিয়ে পঞ্চগড়ে রেড ক্রিসেন্ট সোসাইটির মতি বিনিময় সেবা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ জুন রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের ইউনিট কর্মকর্তা শেখ মাহমুদুন্নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

পঞ্চগড় সদর উপজেলার ২২ জন যুব সদস্য উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়। পঞ্চগড় সদর উপজেলায় যুব সদস্য রয়েছেন ৫৪ জন। বাকি চার উপজেলায় যুব সদস্যদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। পঞ্চগড় সদর উপজেলাসহ ও চার উপজেলার যুব সদস্যরা জেলার প্রত্যেকটি উপজেলার স্কুল, মাদরাসা গুলোতে দল গঠন করবে। দল গঠন করার পর তাদের কে প্রাথমিক প্রশিক্ষন দেয়া হবে। চলতি পথে বা বিভিন্ন কর্মকান্ডে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে যেভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।

পঞ্চগড় ইউনিটের ইউনিট কর্মকর্তা শেখ মাহমুদুন্নবী বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যরা সব সময় মানবতার সেবায় কাজ করে তারা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তারা নিঃস্বার্থভাবে কাজ করে। বিভিন্ন দুর্ঘটনায় বিভিন্ন শ্রেণীর মানুষেরা, পথচারীরা দুর্ঘটনায় পতিত হলে রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যরা তাদেরকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।

তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকে। তাদেরকে আমরা কোন পারিশ্রমিক দেই না তারা নিজেরাই আর তো মানবতার সেবায় কাজ করে। দূর্যোগ, ঘূর্নিঝড়, বন্যাসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় রেডক্রিসেন্ট সদস্যরা সারা দেশেই কাজ করে যাচ্ছে।