বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নগরকান্দায় কৃষক সমাবেশে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২৪, ০৫:৫৬ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩ জুলাই সকাল ১১ টায়  জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ২/২০২৪-২৫ মৌসুমী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক সমাবেশে বিনামূল্যে বিজ এবং সার বিতরণ করা হয়েছে।

কৃষক সমাবেশ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নগরকান্দা উপজেলা চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল,নগরকান্দা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ  আমিনুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষক লীগের উপজেলা সভাপতি মোঃ জিন্না সরদার, ইউপি  চেয়ারম্যান মোস্তাফা খান,চেয়ারম্যান বাবু ফকির, স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার তিলক কুমার ঘোষ।

কৃষি অফিসার তিলক কুমার ঘোষ বলেন, উপজেলার ১১শত প্রান্তিক চাষীদের প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ব্রী ধান ৮৭-৭৫,বিনা ধান -১৭ সহ বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের বীজের সাথে ১০ কেজি ডি,এফ,পি, ১০ কেজি এম, ও, পি সার বিতরণ করা হয়েছে।