বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নগরকান্দায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা ঢাকা-ফরিদপুর মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও হেলপার মারা যান। এ সময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (০৫ জুলাই) দুপুর ১ টা ৩০ মিনিটে  উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ড্রাইভার পাবনা জেলার সদর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত আফাই প্রাং এর ছেলে রাজু (৩০), হেলপার একই গ্রামের রওশন আলীর ছেলে সুমন  (২৯)।

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই আব্দুল্লাহেল বাকি বলেন, ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহন ও পাবনা গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। বাসের ড্রাইভারকে আটক করা যায়নি। এ বিষয় মামলা প্রক্রিয়াধীন।সড়ক দুর্ঘটনায় সড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।