বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ধর্ষণের অভিযোগে আটক আলোচিত ইসমাইল

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৯:১৯ পিএম
কপি হয়েছে!

এক নারীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।

আটক ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর।

জানা যায়, উপজেলার খন্দকপাড়া গ্রামের এক তরুণীর মা এই অভিযোগ করেন। তবে ইসমাইলের দাবি, অভিযোগকারী তরুণী তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক জানান,  ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় বুধবার তাকে আদালতে পাঠানো হবে।