বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নরসিংদীর জেল পলাতক জঙ্গি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:১১ পিএম
কপি হয়েছে!

নরসিংদী কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া এক কয়েদিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে র‌্যাব।

গ্রেপ্তার ফারুক আহমেদ (৪৩) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

১৯ জুলাই সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফারুককে ২০২২ সালের ২৪ মার্চ জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আনসারুল্লাহ বাংলা টিমের তিন জঙ্গি হিজবুল্লাহ, আবদুল আলিম ও মঈনুদ্দিনের সঙ্গে তাকে ৪ নম্বর সেলে রাখা হয়।

১৯ জুলাই কারাগার থেকে পালিয়ে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় যাওয়ার আগে তিনি ঢাকায় বোনের বাসায় দুই দিন লুকিয়ে ছিলেন।