২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

লংগদুতে বন্যার্তদের পাশে সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট ২০২৪

রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়িতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করেছে লংগদু উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) ছায়ানীড়’র পক্ষ হতে উত্তর ইয়ারাংছড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুকনো খাবারের মধ্যে ছিলো চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, জ্বর এবং ডায়রিয়ার ওষুধ সামগ্রী।

এসময় সংগঠনে সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আল আমিন ইমরান, খন্দকার নাসির উদ্দীন, বাবুল মিয়া, মোঃ জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, খালিদ রেজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি জনাব হারুনুর রশিদ বলেন, ছায়ানীড় প্রতিষ্ঠার হয়েছে গরীব অসহায় দুস্থ মানুষের কল্যাণের জন্য। ছায়ানীড় সে আলোকে লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় গরীব আসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তর ইয়ারাংছড়ি পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে যেকোন পরিস্থিতিতে মানুষের কল্যাণে কাজ করতে ছায়ানীড় সেচ্ছাসেবী সংগঠন বদ্ধপরিকর। এলাকাবাসীর প্রাণের দাবি এখানে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হোক।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৪ আগস্ট ২০২৪

লংগদুতে বন্যার্তদের পাশে সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়

লিংক কপি হয়েছে!