বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৬:৫৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাস্তার পাশ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আল আমিন (৩০) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৩ আগস্ট) বিকালে আল আমিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুরে একজনের লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন শনাক্ত করেন এটাই তার ছেলে আল আমিনের লাশ। এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই বাড়িতে নিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে ফের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। আমরা আসল ঘটনাটি উদঘাটনের চেষ্টা করছি।’

তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।