বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়া কলেজে শোকসভা ও দোয়া মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
কপি হয়েছে!
ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ, পথচারী শহীদ ছফর আলী এবং ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির মেধাবী ছাত্র রিদওয়ান হোসাইন (সাগর) স্মরণে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া কলেজ গভর্নিং বডি (এডহক) মোহাম্মদ আব্দুল করিম সরকার, প্রতিষ্ঠাতা সদস্য, গভর্নিং বডি (এডহক) মোঃ গোলাম মোস্তফা, বিদ্যাৎসাহী সদস্য, গভর্নিং বডি (এডহক) মোঃ আশিকুর হক আশিক, শিক্ষক প্রতিনিধি সদস্য, গভর্নিং বডি (এডহক) হাফেজ রুহুল আমিন প্রমুখ।
সভায় বক্তারা ২০১৬ সালের ২৭ নভেম্বর ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ, পথচারী শহীদ ছফর আলী এবং ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির মেধাবী ছাত্র রিদওয়ান হোসাইন (সাগর) স্মৃতিচারণ করেন।