বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে গাজীপুরে শীতবস্ত্র বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম
কপি হয়েছে!

গত শুক্রবার (১৭ জানুয়ারি) ভলান্টিয়ার ফর বাংলাদেশ – গাজীপুর জেলার প্রজেক্ট ‘উষ্ণ আলিঙ্গন সিজন-২’ এর আয়োজনে জয়দেবপুর জংশন এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বেলা ১২টা অবধি সংগঠনের স্বেচ্ছাসেবীরা নারী, পুরুষ ও শিশুদের মাঝে সুশৃঙ্খলভাবে পোশাক বিতরণ করেন। এসময় শীতের উষ্ণ পোষাক পেয়ে খুশির কথা জানান তারা।

প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার উর্মির নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটি মেম্বার শিমা আহমেদ, সভাপতি মোহাম্মদ সজীব হাসান জয়, সা. সম্পাদক মোহাম্মদ সাকিব হাসান সজীব, কোষাধ্যক্ষ শাহিদ আফ্রিদি। মানব সম্পদ কর্মকর্তা আফসানা আক্তার মুক্তা এবং জনসংযোগ কর্মকর্তা শাহরিয়ার হাসান অপূর্ব।

এদিন শীতবস্ত্র বিতরণ শেষে উপস্থিত স্বেচ্ছাসেবীরা সদরের রাজবাড়ি মাঠে ‘সিভিক এংগেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় স্বেচ্ছাসেবীরা নিজেদের নাগরিক অধিকার, ভবিষ্যৎ বাংলাদেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন।

/শুভ্র