বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উৎযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ এএম
কপি হয়েছে!

সারাদেশের ন্যায় ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার।

এদিন সকাল ১০ টায় গ্রন্থাগার প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও বই পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাদেকুর রহমান সাদেক।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় আছিম এর প্রধান শিক্ষক জনাব মোঃ মোখলেছুর রহমান, গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম রাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্পদ তালুকদার, সহঃ অর্থ সম্পাদক তাফসিরুল তালুকদার লুব্ধ, কার্যকরী সদস্য শ্রাবণ সরকার, মোঃ নিরব হাসান, আদিল আহনাফ সহ গ্রন্থাগারের সাধারণ সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই দিনটিকে স্মরণ করে ২০১৮ সাল থেকে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করছে সরকার। মূলত বেসরকারী গ্রন্থাগার গুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষেই গ্রন্থাগার দিবসের সূচনা করা হয়।” এসময় গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়।

গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান জানান, “জাতীয় গ্রন্থাগার দিবস এবং জাগ্রত আছিম গ্রন্থাগারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রন্থাগারের উদ্যোগে মাসব্যাপী বই পাঠ কর্মসূচি চলমান রয়েছে। অংশগ্রহণকারীরা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত বইটি পড়ে পাঠ প্রতিক্রিয়া জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।”

জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান রিয়াদ এবং পরিচালনা কমিটির সভাপতি এবিএম জাকির হাসান কাউসার উক্ত আলোচনা সভা, র‌্যালি এবং বই পাঠ কর্মসূচিতে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।