বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

লক্ষীপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার আয়োজনে ভ্যান গাড়ি বিতরণ 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম
কপি হয়েছে!

রাজশাহীতে হত দরিদ্র শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) লক্ষীপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় দরিদ্র শ্রমজীবি জনগোষ্টির মাঝে ভ্যান বিতরণ কর্মসূচির আওতায় ১৩জন হত দরিদ্রকে ভ্যানগাড়ী বিতরণ করা হয়।

ভ্যানগাড়ী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার সভানেত্রী মিসেস সুফিয়া ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক শবনম শিরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক ও বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আজিবার রহমান, লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।

এসময় প্রধান অতিথি শবনম শিরিন দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে সামজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।