বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
কপি হয়েছে!

যথাযোগ্য মর্যাদায় এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ উদযাপন করা হয়।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রাণীবাজারস্থ অলোকার মোড় চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে জেলা ব্র্যাক প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ মহসিন আলী, এফএনবি রাজশাহী জেলার সহ-সভাপতি ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সাধারণ সম্পাদক ও ব্যুরো বাংলাদেশ এর রাজশাহী’র আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাইদ সিকদার এর নের্তৃত্বে প্রভাত ফেরী শুরু করে রাজশাহী কলেজে গিয়ে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস কর্মসূচীতে রাজশাহী জেলার এফএনবি’র সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরনী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি, দিশা, এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এফএনবি রাজশাহী জেলার শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, লফস আলাদা ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।