বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

কাপাসিয়ায় ভিবিডির নতুন উপজেলা শাখার যাত্রা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৬:৫৫ পিএম
কপি হয়েছে!

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) নতুন উপজেলা শাখা। এ উপলক্ষে শুক্রবার (১৬ মে) কাপাসিয়া হরিমঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন ২৫ জন শিক্ষার্থী।

সেমিনারে নাগরিক শিক্ষা, ডিজিটাল স্বাক্ষরতা, লিঙ্গ-সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ভূমিকা, এবং লবিং ও অ্যাডভোকেসির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিবিডি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. সাকিব হাসান সজীব এবং প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার ঊর্মী।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বোর্ডের সভাপতি তাসনিয়া খানম অনিমা এবং গাজীপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক মো. আকাশ।

উল্লেখ্য, এর আগে কালিগঞ্জ উপজেলাতেও ভিবিডির নতুন শাখা উদ্বোধন করা হয়েছিল।

শুভ্র/