বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

জাগ্রত আছিম গ্রন্থাগারে সেরা পাঠকদের সনদ ও পুরস্কার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২৫, ১১:২২ এএম
কপি হয়েছে!

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) সকালে জাগ্রত আছিম গ্রন্থাগারের মিলনায়তনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান আকন্দ এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান। তাঁরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ। এ সময় আরও বক্তব্য দেন শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী আফজালুল সাদিক, ফাউন্ডেশন ফর পোর পিপলের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ সূচি আক্তার ও সিরাতুল মোস্তাকিম মৌমিতা।
উল্লেখ্য, জাতীয় গ্রন্থকেন্দ্রের এই গ্রন্থপাঠ কার্যক্রমে দেশের ৪০টি বেসরকারি গ্রন্থাগার থেকে প্রতিটি থেকে ১০ জন করে মোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জাগ্রত আছিম গ্রন্থাগারের বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক সাজেদা আক্তার শাম্মী সেরা দশের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেন। তিনি পুরস্কার হিসেবে ১০,০০০ টাকা নগদ অর্থ, ৫,০০০ টাকা সমমূল্যের বই এবং সনদপত্র লাভ করেন। এছাড়াও গ্রন্থাগার থেকে অংশ নেওয়া আরও ৯ জন শিক্ষার্থী সনদপত্র পেয়েছেন।

অনুষ্ঠানে জাগ্রত আছিম গ্রন্থাগারের সাবেক সভাপতি এবিএম জাকির হাসান কাউসার জাতীয় এই উদ্যোগে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।