বাংলা চলচ্চিত্রের এক শক্তিমান অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিতের নাম অভিনেতা আহমেদ শরীফ। আমেরিকার নিউইয়র্কে বসবাস করেন। মাঝে মধ্যে দেশে আসেন। ব্যক্তিগত জরুরী কাজের পাশাপাশি নিজ হাতে গড়ে উঠা আত্মহত্যা মাদক বাল্য বিবাহ রোধে কাজ করা সামাজিক সংগঠন প্রত্যয় যুব সংঘের নানামুখী কার্যক্রমে অংশ নেন।
তার ধারাবাহিকতায় গতকাল দুপুরে কুষ্টিয়ার পুলিন লাইনে সম্মানিত পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি এই অভিনেতা। এসময় তার সঙ্গে ছিলেন প্রত্যয় যুব সংঘের সভাপতি এসএম সুমন, নির্বাহী সদস্য তাজবীর হোসেন, সদস্য সাব্বির হোসেন সানি, সিহাব, মারুফ প্রমূখ।
বৈঠকে পুলিশ সুপার মহোদয়, বাল্য বিবাহ, আত্মহত্যা, মাদক, কিশোর অপরাধ প্রতিরোধ সহ সমাজের সকল অসংগতির বিরুদ্ধে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কুষ্টিয়ায় পুলিশ সুপারের সাথে সৌজন্য বৈঠকে অভিনেতা আহমেদ শরীফ
