বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নড়াইলে শিশু অধিকার সপ্তাহের সমাপনী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
কপি হয়েছে!

‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্যে জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টায় নড়াইল শিশু একাডেমি কার্যালয়ে চিত্রাংকন, আবৃত্তি, সংগীত, নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি এ আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় বিষয়ক কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ। জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন্নেসার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো: নাজমুল আলম, শিশু একাডেমির শিক্ষক সৌরভ ব্যানার্জী, জেসমিন আরা, সোনিয়া পারভীন ও মোহাম্মদ মহিউদ্দীন উপস্থিত ছিলেন।