২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম বিটকেল (১৯) উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের বাদশা শেখের ছেলে।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। গত ৩১ আগস্ট রাতে নিজ বাড়িতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে ফরিদুল। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল।

র‌্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত ফরিদুলকে আইনি প্রক্রিয়ার জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লিংক কপি হয়েছে!