বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
কপি হয়েছে!

সম্প্রতি নগরকান্দায় হিন্দু যুবক কর্তৃক পবিত্র কাবা শরিফ এর ছবি পদদলিত করে অবমাননা কারার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

ইমান আক্বিদা সংরক্ষন কমিটির উদ্যোগে উপজেলার গোড়াইল নতুন বাজার সংলগ্ন ময়দানে দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা উপস্থিতি হয়ে সমাবেশ সফল করেন। ৭ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সমাবেশ চলে।

সাকপালদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শাহ্ আকরাম আলী ধলা হুজুর, মাওলানা জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়েত ইসলামী আমির মাওলানা সোহরাব হোসেন মাস্টার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান,মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, মাওরানা আকরাম আলী সাহেব,হাফেজ মিজবা উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি জসিম উদ্দিন, মাওলানা হাসমত উল্রাহ ও হিন্দু সম্প্রদায় থেকে বিচার চেয়ে প্রতিবাদ জানান বিপ্লব মাস্টার । বক্তারা হিন্দি যুবকের বিচার দাবি করা সহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের নিকট আহবান জানান।