২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আজ নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং নারী শান্তি সহায়ক দলের সহযোগিতায় সকাল ১১ টায় উপজেলার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর অদম্য নারীদের মধ্যে উপজেলার ৪ জন নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা কৃষি কর্মকর্তার রিপা রাণী চৌহান, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুবুল আলম, সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সদস্য ও সিনিয়র সাংবাদিক হবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

লিংক কপি হয়েছে!