২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মহান বিজয়ের মাস উপলক্ষে ময়মনসিংহ হেল্পলাইনের বিশেষ আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

🇧🇩 দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা–২০২৫ 🇧🇩
ময়মনসিংহ হেল্পলাইনের সকল সদস্যদের জন্য উন্মুক্ত এক বিশেষ আয়োজন-

দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা–২০২৫
সেরা ৩ জন বিজয়ী পাবেন সম্মাননা সনদ ও বিশেষ পুরস্কার! 🎁

🎤 প্রতিযোগিতার নিয়মাবলি
১. নিজের কণ্ঠে গাওয়া একটি দেশাত্মবোধক গান ভিডিও আকারে গ্রুপে পোস্ট করতে হবে।
(শিশুদের ক্ষেত্রে গার্ডিয়ানরা পোস্ট করতে পারবেন)

২. ইকো, ক্যারাওকে, অটো-টিউনসহ সব ধরনের কৃত্রিম সাউন্ড ইফেক্ট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
✔ চাইলে লাইভ বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে।

৩. গানের দৈর্ঘ্য কমপক্ষে ১০০ সেকেন্ড (১ মিনিট ৪০ সেকেন্ড) হতে হবে।

৪. একটি গান গ্রুপে একাধিকবার শেয়ার করা যাবে না।

৫. গান অবশ্যই দেশাত্মবোধক হতে হবে।
👉 বাংলা গানকে প্রাধান্য দেওয়া হবে।

৬. কোনো রাজনৈতিক, ধর্মবিদ্বেষী বা বিদ্বেষমূলক গান আপলোড করা যাবে না।

৭. গ্রুপে গান পোস্ট করার পর নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।

৮. পোস্টের শুরুতে অবশ্যই লিখতে হবে—

“ময়মনসিংহ হেল্পলাইনের দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা–২০২৫” #MymensinghHelpline #SingingCompetition2025 হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

⭐ মার্কিং সিস্টেম
🔸 ৮০% ভিউ অনুযায়ী নির্ধারিত হবে
🔸 ২০% মার্ক দেবে অ্যাডমিন প্যানেল ও জাজ প্যানেল—
যেখানে বিবেচিত হবে:
কণ্ঠ, আবেগ, উপস্থাপনা, গানের সঠিকতা, এক্সপ্রেশন ইত্যাদি।

📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ
গান আপলোডের শেষ তারিখ: ২০ ডিসেম্বর, রাত ১১:৫৯
ফলাফল ঘোষণা: ২৫ ডিসেম্বর
পুরস্কার বিতরণ: পরবর্তীতে জানানো হবে।

⚠ বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনে এডমিন প্যানেল প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

💚 ময়মনসিংহ হেল্পলাইনের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

🇧🇩 চলুন বাংলার বিজয়ের মাস উদযাপন করি সুরের মাধ্যমে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

মহান বিজয়ের মাস উপলক্ষে ময়মনসিংহ হেল্পলাইনের বিশেষ আয়োজন

লিংক কপি হয়েছে!