বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
কপি হয়েছে!

জেলায় সোনালিয়া করটিয়া রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে সদর উপজেলার করটিয়াতে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেলস্টেশন উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

উদ্বোধন কালে রেলওয়ের মহাপরিচালক জানান, প্রথমে ‘রাজশাহী মেইল’ লোকাল ট্রেনটি দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

স্থানীয়রা জানান, এই রেলস্টেশন টি উদ্বোধন হওয়ায় জেলার বাসাইল ও সখীপুর উপজেলাসহ সরকার সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করবে।