ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার বাসিন্দা সৌদি আরবে দুর্ঘটনায় পা হারানো প্রবাস ফেরত মোহাম্মদ আলমগীর হোসেন আলমকে নগদ অর্থ সহায়তা করেছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের আমতলা সড়ক সংলগ্ন স্থানে আনুষ্ঠানিক ১ লক্ষ টাকা প্রদান করে সংগঠনটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
এর আগে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটিকে রেজিস্ট্রেশনের মাধ্যমে সকলের সহযোগিতায় কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান তৈরীর পরামর্শ প্রদান করেন। বলেন, সঠিক পরিকল্পনায় এগিয়ে গেলে এটি ফুলবাড়ীয়াবাসীর জন্য বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে।
পরে সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে প্রবাসী পরিবার মানবিক সংগঠন।
সংগঠনটির উপদেষ্টা রফিকুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান, আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ আব্দুর রাজ্জাক, স্টার নিউজের ময়মনসিংহ প্রতিনিধি সাদিকুর রহমান, স্টার কুইনিজ রেস্টুরেন্টের ডিরেক্টর আহমেদ সুরুজ্জামান, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, উপদেষ্টা রফিকুল ইসলাম সেলিম, ত্রান সম্পাদক পিকে এখলাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক রাকির মিয়া এবং কাউসার আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা মুজিবুর রহমান খান।
অর্থ সহায়তা পেয়ে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী মোহাম্মদ আলমগীর হোসেন আলম।
অনুষ্ঠান সফল করতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক আফাজ উদ্দিন, আজাহার আলী, সদস্য সুরুজ্জামান, মনির হোসেন, বাদল মিয়া, হাবিবুর রহমান হবি, মোহাম্মদ কাবিল হোসেন, রিয়াজুল ইসলাম, সজল মিয়া, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন ও বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সফল করায় সকলকে ধন্যবাদ জানান প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম, সাবেক সভাপতি দৌলত উর রহমান তরফদার এবং সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ।
