বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
কপি হয়েছে!

শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকা থেকে ভারতীয় ব্যাথানাশক ট্যাপেনটাডোল ট্যাবলেট, শনপাপড়ি, মদ এবং মোবাইল জব্দ করা হয়।

এ সময় মো. লাল চাঁন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।

এই ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।