ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, রমজান মাসের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, রমজানের শিক্ষার ন্যায় সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে দলমত নির্বিশেষে ঐক্য ও সহযোগিতা থাকলে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান, প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
