বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
জনপদ

নান্দাইলে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্য প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম
কপি হয়েছে!

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ তাঁর নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী মোয়াজ্জেমপুর সাহেববাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত ঈদের জামাতে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে তথ্য প্রতিমন্ত্রী সবার সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।