বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
জনপদ

দেশে তেল ও দ্রব্যের দাম বাড়েনি এটি বাংলাদেশ সরকারের সফলতা: শামা ওবায়েদ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী সফরে বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (এমপি)।

পরিদর্শন কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাবেশ ইসলাম রিংকু বলেন,”দেশের তেল ও দ্রব্যের দাম বাড়েনি এটি বাংলাদেশ সরকারের সফলতা”।

এছাড়া পরিদর্শনে বক্তব্য রাখেন শুধু নগরকান্দা ও সালথার উন্নয়ন হবেনা এ সরকার শেশের উন্নয়ন করবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ঢাকায় থেকে সড়কপথে এসে তিনি প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টিটিসি ও ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেবার মান উন্নয়নে দিকনির্দেশনা দেন।

পরে সালথা উপজেলায় গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি কাজের গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিকেলে সালথায় একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

সফরে অংশ নেন ফরিদপুর জেলা প্রশাসক ও ফরিদপুর পুলিশ সুপার সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী।

সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। পুরো সফরজুড়ে প্রশাসনের ছিল কঠোর নজরদারি।