২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

তানোরে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিহাল খান
প্রকাশিত: শুক্রবার, ০৮ মে ২০২৬

রাজশাহীর তানোরে ২০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (৩৬) ও ৯ পিস ইয়াবাসহ মো. সোহান কারিগর (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ জানায়, তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৫টার দিকে নবাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সমাসপুর এলাকার মো. গোলাপ ওরফে গোলাম রসুলের ছেলে দেলোয়ার হোসেনকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। দেলোয়ার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগের আরও ৭টি মামলা রয়েছে।

​একই অভিযানে হাতিশাইল গ্রামের মো. আশরাফুল কারিগরের ছেলে মো. সোহান কারিগরকে ৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

​তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৮ মে ২০২৬

তানোরে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লিংক কপি হয়েছে!