● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
জনপদ

রাজশাহী মেডিকেলে প্রশাসক রিটনের উপহার : ফুটপাতজুড়ে বসার বেঞ্চ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:০৩ পিএম
কপি হয়েছে!

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবিটি বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

​ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে ক্লাস, ওয়ার্ড, ল্যাব এবং লাইব্রেরিতে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ডিউটির ফাঁকে বা ক্লাসের বিরতিতে ক্যাম্পাসের অভ্যন্তরে বসার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। সম্প্রতি ক্যাম্পাসের ফুটপাত উন্নয়নের কাজ শুরু হলেও বিশ্রামের জায়গার অভাবে শিক্ষার্থীদের পাশাপাশি রোগীর স্বজনদেরও ভোগান্তিতে পড়তে হতো।

​গত ২৬ এপ্রিল রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান। সে সময় শিক্ষার্থীরা তাদের এই সমস্যার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন। প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

​এরই ধারাবাহিকতায় প্রশাসকের নির্দেশে অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বেঞ্চ স্থাপনের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে এবং আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। নবনির্মিত এই বেঞ্চগুলো শিক্ষার্থীদের বিশ্রাম ও পথচারীদের সাময়িক অবসরের জন্য কার্যকর ভূমিকা রাখবে।

​রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, “রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়েছিল। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে এটি বাস্তবায়ন করায় আমরা রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

​ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক ও আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।